Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৮৫

প্রায় ২ মিনিট · ১৮৮ শব্দ

তিনি বলেনঃ একদা জুহায়না গোত্রের জনৈক মহিলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলে যে, সে যিনা করেছে এবং সে গর্ভবতী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবকদের ডেকে বলেনঃ তোমরা একে ভালভাবে দেখাশুনা করবে, আর যখন সে বাচ্চা প্রসব করবে, তখন তাকে আমার কাছে নিয়ে আসবে। এরপর সে মহিলা সন্তান প্রসব করলে, তার অতিভাবকরা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির করে। তখন তিনি তার শরীরে ভালভাবে কাপড় পেঁচিয়ে, তাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। তাকে পাথর মেরে হত্যা করার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে তার জানাযার নামাযে শরীকে হতে নির্দেশ দিলে-জানাযার নামায পড়া হয়। তখন উমার বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তার জানাযার নামায পড়ব, অথচ সে যিনা করেছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহর শপথ! যার নিয়ন্ত্রণে আমার জীবন; সে মহিলা এমন তাওবা করেছে, যদি তা মদীনার সওর জন পাপী ব্যক্তির জন্য ভাগ করে দেওয়া হয়, তবে তা যথেষ্ট হবে। এর চাইতে উত্তম আর কি হতে পারে যে, সে তো তার জীবনটাই উৎসর্গ করে দিয়েছে! রাবী আবানের বর্ণনায় এর উল্লেখ নেই যে, তার শরীরে কাপড় পেঁচিয়ে দেওয়া হয়েছিল।

ছবি বানান