আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৯৫
তিনি বলেনঃ একদা ইয়াহূদীরা দু’জন যিনাকার নারী-পুরষকে নিয়ে আসে। তখন তিনি তাদের বলেনঃ তোমরা তোমাদের দু’জন আলিমকে আনো। তখন তারা বিখ্যাত ইয়াহূদী আলিম সুরিয়ার দু’পুত্রকে নিয়ে আসে। তখন তিনি তাদেরকে আল্লাহ্র শপথ দিয়ে জিজ্ঞাসা করেনঃ তোমরা দু’জন এ দুই ব্যক্তি সম্পর্কে তাওরাতে কিরূপ নির্দেশ পেয়েছে? তারা বলেঃ আমরা তাওরাতে এরূপ নির্দেশ পেয়েছি যে, যখন চার ব্যক্তি এরূপ সাক্ষ্য দিবে আমরা পুরুষের পুরুষাংগটি স্ত্রীলোকের যোনীতে এরূপ প্রবেশ করতে দেখেছি, যেরূপ যেরূপ সুরমাদানীর মধ্যে এর শলাকা প্রবেশ করে। এরূপ সাক্ষ্য পাওয়ার পর তাদের রজম করা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এমতাবস্থায় কিসে তোমাদের এ দু’ব্যক্তিকে পাথর মেরে হত্যা করতে বাঁধা দিচ্ছে? তারা দু’জন বলেঃ আমাদের বাদশাহী চলে গেছে, কাজেই আমরা এরূপ নির্দেশ পালন করতে পসন্দ করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী আনার জন্য নির্দেশ দিলে, তারা চারজন সাক্ষী নিয়ে আসে। আর তারা এরূপ সাক্ষ্য দেয় যে, তারা পুরুষ লোকটির লিঙ্গ স্ত্রীলোকটির যোনীতে এভাবে প্রবেশ করতে দেখেছে, যেভাবে সুরমাদানীর মধ্যে এর শলাকা প্রবেশ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ প্রদান করেন।