Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৯৯

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেনঃ জনৈক ব্যক্তি, যাকে আবদুর রহমান ইবন হুনায়ন বলা হতো, সে তার স্ত্রীর দাসীর সাথে যিনা করে। তখন এ ব্যাপারটি কূফার শাসনকর্তা নু’মান ইবন বশীরের গোচরে আনা হয। তিনি বলেনঃ আমি তোমার ব্যাপারে সে ভাবে ফায়সালা করবো, যে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করেছিলেন। যদি তোমার স্ত্রী তোমার জন্য এ দাসীকে হালাল করে থাকে তবুও আমি তোমাকে একশত বেত্রাঘাত করবো। আর যদি সে তাকে তোমার জন্য হালাল না করে থাকে, তবে আমি তোমাকে রজম করবো অর্থাৎ পাথর মেরে হত্যা করবো। তদন্তের পর জানা যায় যে, তার স্ত্রী তার জন্য সে দাসীকে হালাল করেছিল। এরপর নু’মান ইবন বাশীর (রাঃ) তাকে একশত বেত্রাদণ্ডের নির্দেশ প্রদান করেন। রাবী কাতাদা বলেনঃ আমি এ সম্পর্কে জানার জন্য হাবীব ইবন সালিমের নিকট পত্র লিখলে, তিনি আমার নিকট এ হাদীছটি লিখে পাঠিয়ে দেন।

ছবি বানান