দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪০১
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির ব্যাপারে ফায়সালা দেন, যে তার স্ত্রীর দাসীর সাথে যিনা করেছিল। তিনি বলেনঃ যদি সে ব্যক্তি ঐ দাসীর সাথে বল প্রয়োগ করে যিনা করে থাকে, তবে সে দাসী আযাদ হয়ে যাবে এবং এর বিনিময়ে তার মালিককে একটি দাসী প্রদান করতে হবে। আর যদি সে স্বেচ্ছায় তার সাথে যিনা করে থাকে- তার স্ত্রীকে অনুরূপ একটি দাসী দিতে হবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এ বর্ণনাটি হাসান (রহঃ) থেকে ইউনুস ইবন উবায়দ, আমর ইবন দীনার মানসূর ইবন যাজান এবং সালাম-এভাবে বর্ণনা করেছেন। তবে ইউনুস এবং মানসূর কাবীসা এর কথা উল্লেখ করেননি।