Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১০

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তারা বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জনৈকা দাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে যিনা করেছে; কিন্তু সে অবিবাহিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি সে যিনা করে, তবে তাকে বেত্রাঘাত করবে। যদি সে আবার যিনা করে, তবে আবার তাকে বেত্রাঘাত করবে। এরপর ও যদি সে যিনা করে, তবে তাকে বিক্রি করে দেবে, যদি তা সামান্য রশির বিনিময়েও হয়। রাবী ইবন শিহাব বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার না চতুর্থবার যিনা করার পর তাকে বিক্রি করতে বলেন, তা আমার জানা নেই।

ছবি বানান