দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪২৮
তিনি বলেনঃ আমার সামনে সেই দৃশ্যটি এখনও স্পষ্ট, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহনে আরোহণ করে খালিদ ইবন ওয়ালীদ (রাঃ)-এর বাহন তালাস করছিলেন। এ সময় এক ব্যক্তিকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে আনা হয়, যে মদ পান করেছিল। তখন তিনি লোকদের বলেনঃ তোমরা তাকে প্রহার কর। একথা শুনে কেউ তাকে জুতা দিয়ে, কেউ তাকে লাঠি দিয়ে এবং কেউ খেজুরের ডাল দিয়ে তাকে প্রহার করতে থাকে। রাবী ইবন ওয়াহাব বলেনঃ লোকেরা তাকে পাতাবিহীন খেজুরের ডাল দিয়ে প্রহার করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে সে ব্যক্তির মুখে নিক্ষেপ করেন।