Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৩৪

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

তিনি বলেনঃ কুরায়যা ও নাযীর- ইয়াহূদীদের এ দু’টি গোত্রের মধ্যে- নাযীর গোত্রটি অধিক সম্মানিত ছিল। কুরায়রা গোত্রের কোন লোক, নাযীর গোত্রের কোন লোককে হত্যা করলে, এর বিনিময়ে তাকে হত্যা করা হতো। অপর পক্ষে নাযীর গোত্রের কোন লোক কুরায়যা গোত্রের কোন লোককে হত্যা করলে, এর বিনিময়ে হত্যাকারীকে একশো ওসক ফিদয়া বা রক্তপণ দিতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন, তখন নাযীর গোত্রের একটি লোক, কুরায়যা গোত্রের একজনকে হত্যা করে। তখন নাযীর গোত্রের লোকেরা তাদের বলেঃ হত্যাকারীকে আমাদের হাতে সোপর্দ কর, আমরা তাকে হত্যা করবো। তখন বনূ কুরায়যা বলেঃ আমাদের ও তোমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, চল তার কাছে যাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলে এ আয়াত নাযিল হয়ঃ যদি আপনি তাদের মাঝে ফায়সালা করেন, তবে ইনসাফের সাথে করবেন। আর ইনসাফ হলোঃ জানের বিনিময়ে জান। এরপর এ আয়াত নাযিল হয়ঃ তারা কি যাহিলী যুগের ফায়সালা পসন্দ করে?

ছবি বানান