Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৪৪

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেনঃ যখন মক্কা বিজয় হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেনঃ যার কোন আপন জন মারা গেছে, তার দু’টি ইখতিয়ার আছে। হয়তো সে হত্যাকারীর নিকট হতে দিয়াত গ্রহণ করবে, নয়তো কিসাস নিবে। তখন ইয়ামনের আবূ শাহ নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এটি আমাকে লিখে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা আবূ শাহকে এটা লিখে দাও। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আবূ শাহ বলেছিলেনঃ তোমরা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষণটি লিখে দাও।

ছবি বানান