দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৪৯
তিনি বলেনঃ খায়বরের এক ইয়াহূদী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি বিষ-মিশ্রিত ভুনা-বকরী হাদিয়া স্বরূপ প্রেরণ করে। এরপর তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এ বকরীর গোশত খাওয়ার কারণে বিশর ইবন বারা ইবন মা’রুর আনসারী (রাঃ) ইনতিকাল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে উপস্থিত করে জিজ্ঞাসা করেনঃ তুমি কেন এরূপ করলে? এরপর তিনি জাবির -এর হাদীছের অনুরূপ বর্ণনা করে বলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে হত্যার নির্দেশ দিলে, তাকে হত্যা করা হয়। রাবী এ বর্ণনায় শিংগা লাগানোর কথা উল্লেখ করেননি।