দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৭৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পরস্পরের প্রতি নিক্ষিপ্ত পাথরে মারা যাবে, অথবা চাবুক বা লাঠির আঘাতে মারা যাবে, এটা ভুলবশতঃ হত্যার অনুরূপ। এর দিয়াত হবে ভুলবশত হত্যার দিয়াতের মত। আর যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হবে, তার হত্যার বিনিময়ে কিসাস দিতে হবে। আর যে ব্যক্তি মারামারি থামাতে গিয়ে মারা যাবে, তার উপর আল্লাহ্র লা’নত ও গযব। তার থেকে তাওবা ও ফিদয়া গ্রহণ করা যাবে না এবং তার ফরয ও নফল আমল কবুল করা হবে না। সুফিয়ান বর্ণিত হাদীছটি সম্পূর্ণ।