দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৭৯
তিনি বলেনঃ আদী গোত্রের জনৈক ব্যক্তি নিহত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বার হাজার দিরহাম ক্ষতিপূরণ নির্ধারণ করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ইবন উয়ায়না আমর (রহঃ) হতে, তিনি ইকরামা (রাঃ) হতে বর্ণনা করেছেন। এখানে ইবন আব্বাস -এর নাম উল্লেখ নেই।