দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৯৬
মুহাম্মদ ইবন ইয়াহইয়া (রহঃ) .... আমার ইবন শু’আয়ব (রহঃ) তার পিতা হতে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুপ্তহত্যার অপরাধ ইচ্ছাকৃত হত্যার ন্যায়, যা কঠিন অপরাধ। কিন্তু তার হত্যাকারীকে কতল করা যাবে না। রাবী খলীল ইবন রাশীদ হতে এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, গুপ্তহত্যা একটি শয়তানী- ফিতনা স্বরুপ; যার ফলে মানুষেরা পরস্পর মারামারিতে লিপ্ত হয়; অথচ এর হত্যাকারীর পরিচয় জানা যায় না। আর সাধারণত এরূপ হত্যা হাতিয়ার ছাড়াই হয়ে থাকে।