দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫০৯
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) .... বু্বায়দা (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন যে, এক মহিলা অপর এক মহিলাকে পাথর দিয়ে আঘাত করলে, তার গর্ভপাত ঘটে। এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করলে, তিনি সে বাচ্চার দিয়াত স্বরূপ পাঁচশো বকরী প্রদানের নির্দেশ দেন এবং সেদিন হতে, সে মহিলাকে পাথর নিক্ষেপ করতে নিষেধ করেন। ইমাম আবূ দাউদ বলেনঃ হাদীছে পাঁচশো বকরীর কথা উল্লেখ আছে। তবে সঠিক ব্যাপার এই যে, দিয়াত স্বরূপ একশো বকরী প্রদান করা হয়।