আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫১৯
তিনি বলেনঃ আনাস ইবন নাযর (রাঃ) এর বোন রুবাইয়া কোন এক মহিলার দাঁত ভেঙে দেয়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলে, তিনি আল্লাহ্র কিতাবের বিধান অনুসারে কিসাসের ফায়সাসা দেন। তখন আনাস ইবন নাযর বলেনঃ (ইয়া রাসূলাল্লাহ!) ঐ জাতের কসম! যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, আপনি আজ তার দাঁত ভাঙবেন না। তিনি বলেনঃ হে আনাস! আল্লাহ্র কিতাবের হুকুম হলো কিসাসের! আর যার দাঁত ভেঙে গিয়েছিল, তার ওয়ারিছরা দিয়াত গ্রহণে সম্মত হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যন্বিত হয়ে বলেনঃ আল্লাহর এমন কিছু বান্দা আছে, যদি তারা আল্লাহ্র উপর ভরসা রেখে কসম খায়, তখন আল্লাহ্ তা সত্যে পরিণত করে দেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আমি শুনেছি, আহমদ ইবন হাম্বল (রহঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, দাঁতের কিসাস কিভাবে নেওয়া হবে? তিনি বলেনঃ উকা দিয়ে ঘষতে হবে।