দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫২১
তিনি বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন চতুষ্পদ পশুর ক্ষতি করা নিরর্থক। একইভাবে খনি বা কূপের মধ্যে পড়ে কেউ মারা গেলে, তার হুকুমও এরূপ। আর কেউ গুপ্ত ধন-ভাণ্ডার পেলে, তার এক-পঞ্চমাংশ সরকারী তহবিলে দেয়া ওয়াজিব। ইমাম আবূ দাউদ বলেনঃ চতুষ্পদ জন্তু দ্বারা সে সব পশুকে বুঝানো হয়েছে, যাদের সাথে কেউ থাকে না, তারা দিনে ক্ষতি করে, রাতে না।