দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫২৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পাঠ করেনঃ আল্লাহ্ তা’আলা আপনার উপর এমন কিতাব নাযিল করেছেন, যার কিছু আয়াত ’মুহকাম’ বা স্পষ্ট, যা কিতাবের মূল এবং কিছু আয়াত ’মুতাশাবিহ’ বা দ্ব্যর্থবোধক ... আর জ্ঞানী ব্যক্তিরাই নসীহত কবূল করে থাকে। আইশা বলেনঃ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তোমরা লোকদের ’মুতাশাবিহ’, আয়াতের অনুসরণ করতে দেখবে; তখন জানবে যে, এরা তারা যাদের নাম আল্লাহ্ বর্ণনা করেছেন। কাজেই তোমরা এদের থেকে দূরে থাকবে।