দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৩১
তিনি বলেনঃ একবার সুফিয়া বিনত হুয়াই (রাঃ)-এর উট অসুস্থ হয় এবং সে সময় যয়নব (রাঃ)-এর কাছে একটা অতিরিক্ত উট ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যয়নব -কে বলেনঃ তুমি উটটি ওকে দিয়ে দাও। তিনি বলেনঃ ঐ ইয়াহূদীকে দেব! একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন এবং তিনি যিলহাজ্জ, মুহাররম ও সফর মাসের কয়েক দিন তাঁর সাথে কথাবার্তা বন্ধ রাখেন।