দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৫৪
তিনি বলেন, মসজিদে নববীর স্থানটুকু বানূ নাজ্জার গোত্রের বাগান ছিল। তথায় তাদের কৃষিক্ষেত্র, খেজুর বাগান ও মুশরিকদের কবর ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিকট মসজিদ নির্মাণের উদ্দেশ্যে তা বিক্রির প্রস্তাব দিলে তাঁরা বলেন- আমরা তা বিক্রি করতে চাই না (বরং দান করব)। তখন ঐ স্থানের খেজুর গাছগুলি কাটা হয়, ভূমি সমতল করা হয় এবং মুশ্রিকদের। কবর খুঁড়ে তাদের গলিত অস্হিগুলি অন্যত্র সরিরে ফেলা হয়। অতঃপর রাবী পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। তবে রাবী এই হাদীছের মধ্যে “ফানসুর” শব্দের পরিবর্তে “ফাগফির” শব্দটির উল্লেখ করেছেন ।