দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৫৫
উছমান ইবন আবূ শায়বা (রহঃ) .... সাঈদ তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মাঝে সব চাইতে বড় গুনাহগার ঐ ব্যক্তি, যে এমন বিষয়ে জিজ্ঞাসা করে, যা হারাম ছিল না; কিন্তু তার জিজ্ঞাসার কারণে তা হারাম হয়ে যায়।