Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৫৮

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আমার পিতা আলী (রাঃ)-কে জিজ্ঞাসা করিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে লোকদের মধ্যে শ্রেষ্ঠ কে? তিনি বলেনঃ আবূ বকর (রাঃ)। আমি আবার জিজ্ঞাসা করিঃ এরপর কে? তিনি বলেনঃ উমার (রাঃ)। রাবী বলেনঃ আমার ভয় হয়, যদি আমি জিজ্ঞাসা করিঃ এরপর কে? আর তিনি বলেনঃ উছমান (রাঃ)। তাই আমি তাকে বলি হে আমার পিতা! এরপর কি আপনি শ্রেষ্ঠ? জবাবে তিনি বলেনঃ আমি তো মুসলিমদের মধ্যে একজন। ।

ছবি বানান