Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৬১

প্রায় ২ মিনিট · ২৯৮ শব্দ

তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি রাতে স্বপ্নে দেখি যে, এক টুকরা মেঘ, যা থেকে ঘি ও মধু বর্ষিত হচ্ছে। এরপর আমি দেখি যে, লোকেরা হাত বাড়িয়ে তা আহরণ করছে, কেউ বেশী আর কেউ কম। এরপর আমি আসমান থেকে যমীন পর্যন্ত একটা ঝুলন্ত রশি দেখতে পাই। আমি দেখি, ইয়া রাসূলাল্লাহ! আপনি সে রশি ধরে উপরে উঠে গেলেন। তারপর দ্বিতীয় ব্যক্তি তা ধরে উপরে উঠে যায়। পরে আর এক ব্যক্তি তা ধরে উপরে চলে যায়। এরপর এক ব্যক্তি তা ধরলে, সেটি ছিড়ে যায়, পরে তা ঠিক হলে, তিনি তা ধরে উপরে গমন করে। একথা শুনে আবূ বকর (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক! আপনি আমাকে এ স্বপ্নের তা’বীর বর্ণনা করাব অনুমতি দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আচ্ছা, তুমি এ স্বপ্নের তা’বীর বর্ণনা কর। আবূ বকর বলেনঃ মেঘের টুকরা হলো দীন ইসলাম। আর যে ঘি ও মধু তা থেকে বর্ষিত হচ্ছে, তা হলো কুরআনের মিষ্টি-মধুর বচন এবং কম-বেশী সংগ্রহকারীর অর্থ হলো- কুরআনের ইলম কম-বেশী অর্জনকারী। আর আসমান ও যমীনের মাঝে ঝুলন্ত রশির অর্থ হলো ঐ সত্য দীন, যার উপর আপনি প্রতিষ্ঠিত। তারপর আল্লাহ্‌ আপনাকে উঠিয়ে নিলে, খিলাফতের ঐ দায়িত্ব আর এক ব্যক্তি গ্রহণ করবে, তাকেও উঠিয়ে নেয়া হবে। এরপর আর এক ব্যক্তি সে দায়িত্ব গ্রহণ করলে, তাকেও উঠিয়ে নেওয়া হবে। পরে এক ব্যক্তি সে দায়িত্ব গ্রহণ করলে, রশি ছিড়ে যাবে, পরে তা মিলিত হবে এবং তাকেও উঠিয়ে নেওয়া হবে। এরপর তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি বলুন, আমি স্বপ্নের তা’বীর কি সঠিকভাবে বর্ণনা করতে পেরেছি, না ভুল হয়েছে? তিনি বলেনঃ তুমি কিছু ঠিক এবং কিছু ভুল বর্ণনা দিয়েছ। তখন তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি শপথ দিয়ে বলছি, আমি যা ভুল করেছি, তা আমাকে বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি কসম খেয়ো না।

ছবি বানান