Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৭২

প্রায় ২ মিনিট · ১৮৬ শব্দ

তিনি বলেনঃ আমি হাজ্জাজকে মিম্বর থেকে খুতবা দেয়ার সময় বলতে শুনিঃ তোমরা আল্লাহ্‌কে যথা সম্ভব ভয় কর, এতে কোন শর্ত নেই। এ ভাবেই শোন এবং অনুসরণ কর শর্তহীনভাবে মু’মিনদের আমীর আবদুল মালিকের। আল্লাহ্‌র শপথ! আমি যদি লোকদের নির্দেশ দেই মসজিদের এ দরজা দিয়ে বের হওয়ার, আর তারা অন্য দরজা দিয়ে বের হয়, তবে তাদের রক্ত ও মাল আমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহ্‌র শপথ! যদি আমি ’মুদার’ গোত্রের অপরাধে ’রাবীআ’ গোত্রেকে পাঁকড়াও করি, তবে আল্লাহ্‌র পক্ষ থেকে এটা আমার জন্য হালাল। আমার কাছে আবদে হুযায়লের পক্ষ থেকে ওযর পেশ করবে, যে মনে করে, আমি যে ভাবে কুরআন তিলাওয়াত করি, তা আল্লাহ্‌র থেকে? আল্লাহ্‌র শপথ! তা তো একটা গীত মাত্র, আরবদের সংগীত থেকে। আল্লাহ্‌ তা তাঁর নবীর উপর নাযিল করেননি। আমার কাছে ঐ আজমী লোকদের পক্ষ থেকে ওযর পেশ করবে, তারা তো পাথর নিক্ষেপ করে অর্থাৎ ফিতনা-ফ্যাসাদের কথা সৃষ্টি করে এবং বলেঃ দেখ! এ পাথর কোন পর্যন্ত যায়। আল্লাহ্‌র শপথ! আমি তাদের গত দিনের মত নাস্তানাবুদ করে দেব। রাবী বলেনঃ আমি এ কথাগুলো আমাশ -এর কাছে বর্ণনা করলে, তিনি বলেনঃ আল্লাহ্‌র শপথ! আমি হাজ্জাজ থেকে এরূপ শুনেছি!

ছবি বানান