দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৯২
তিনি বলেনঃ একদা আমি হুযায়ফা (রাঃ)-এর নিকট গেলে, তিনি বলেনঃ আমি এমন এক ব্যক্তি সম্পর্কে জানি, ফিতনায় যার কোন ক্ষতি হবে না। আমি তার নিকট থেকে বাইরে এসে একটা তাঁবু খাটানো দেখতে পাই। আমি সেখানে প্রবেশ করে দেখি, মুহাম্মদ ইবন মাসলামা সেখানে রয়েছেন। আমি তাঁর কাছে এর কারণ জানতে চাইলে, তিনি বলেনঃ আমি চাই না যে, তোমাদের শহরের কোন স্থান আমাকে আবদ্ধ করে রাখুক, যতক্ষণ না তা ঐ জিনিস থেকে পবিত্র হয়, যা থেকে পবিত্র হওয়া উচিত অর্থাৎ ফিতনা থেকে।