Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৫৯৭

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেনঃ একদা জনৈক ইয়াহূদী বলেঃ ঐ জাতের কসম! যিনি মূসা (আঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে মনোনীত করেন। একথা শুনে একজন মুসলিম তার গালে চড় মারে। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে এ ব্যাপারে অভিযোগ পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা আমাকে মূসা (আঃ)-এর উপর প্রাধান্য দিও না। কেননা, কিয়ামতের দিন যখন সবাই বেহুশ হয়ে যাবে, তখন আমিই প্রথম হুশপ্রাপ্ত হয়ে দেখবো যে, মূসা (আঃ) আরশের কোণা ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না, যারা বেহুশ হবে, মূসা (আঃ) তাদের মাঝে প্রথম হুশ ফিরে পাবেন, না আল্লাহ্‌ তাকে বেহুশ করবেন না।

ছবি বানান