দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬০৪
তিনি বলেনঃ আবদুল কায়সের প্রতিনিধি দল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসে, তখন তিনি তাদের ঈমান আনার জন্য বলেন। তিনি জিজ্ঞাসা করেনঃ তোমরা কি জান, আল্লাহ্র প্রতি ঈমান আনার অর্থ কী? তারা বলেঃ এ ব্যাপারে আল্লাহ্ এবং তার রাসূল অধিক জ্ঞাত। তিনি বলেনঃ তা হলো- এরূপ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইল্লাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেয়া, রোযার মাসে রোযা রাখা এবং মালে গনীমতের এক-পঞ্চমাংশ প্রদান করা।