Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬১১

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

মুহাম্মদ ইবন উবায়দ (রহঃ) .... সা’আদ ইবন আবূ ওয়াক্‌কাস (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে প্রদান করেন, কিন্তু এক ব্যক্তিকে কিছু দেননি। তখন সাআদ (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি অমুক অমুককে দিয়েছেন, কিন্তু অমুক ব্যক্তিকে কিছু দেননি, অথচ সে মু’মিন! তিনি বলেনঃ অথবা সে মুসলিম! সা’আদ (রাঃ) এ বাক্যটি তিনবার উচ্চারণ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অথবা সে মুসলিম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি কিছু লোককে দেই এবং আমার প্রিয় ব্যক্তিদের দেই না-এ ভয়ে যে, তারা অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

ছবি বানান