দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬১৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির মধ্যে চারটি স্বভাব বিদ্যমান থাকবে, সে খাঁটি মুনাফিক। আর যে ব্যক্তির মধ্যে এর একটা স্বভাব থাকবে, তার চরিত্রে, নিফাকের একটা স্বভাব থাকবে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। আর তা হলোঃ ১। যখন সে কথা বলে, মিথ্যা বলে; ২। আর যখন সে ওয়াদা করে, তা খেলাফ করে; ৩। আর যখন সে অংগীকার করে, তখন তা ভংগ করে; ৪। আর যখন সে ঝগড়ায় লিপ্ত হয়, তখন গালি-গালাজ করে।