দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৩৬
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়ঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র জ্ঞানে কি জান্নাতী ও জাহান্নামীরা আগে থেকেই পরিচিত? তিনি বলেনঃ হ্যাঁ। তখন সে ব্যক্তি বলেঃ তাহলে আমলকারীরা কোন আশায় আমল করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমল কর, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে কাজ সহজ করে দেয়া হয়।