দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৩৯
তারা বলেনঃ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একজন আনসার বালকের লাশ আনা যায়, তার জানাযার নামায পড়ানোর জন্য। তিনি বলেনঃ তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! এ বালকের জন্য খোশ-খবর, যে কোন গুনাহ-ই করেনি, আর গুনাহ কি, তা-ও সে জানেনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আইশা! তুমি যা বুঝেছ, আসল ব্যাপার তা নয়। প্রকৃত ব্যাপার এই যে, মহান আল্লাহ্ জান্নাত তৈরী করেছেন এবং তার জন্য কিছু লোকও তখন সৃষ্টি করেছেন, যখন তারা তাদের মাতা-পিতার ঔরসে ছিল। আর মহান আল্লাহ্ জাহান্নামও তৈরী করেছেন এবং তার জন্য কিছু লোকও তখন পয়দা করেছেন, যখন তারা তাদের মাতা-পিতার ঔরসে ছিল।