Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৪৮

প্রায় ২ মিনিট · ১৮৫ শব্দ

তিনি বলেনঃ আমি ’বাতহা’ নামকস্থানে একদল লোকের সাথে বসেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও উপস্থিত ছিলেন। এ সময় এক মেঘ টুকরা ভেসে গেলে, তিনি জিজ্ঞাসা করেনঃ তোমরা একে কিনামে অভিহিত কর? তারা বলেনঃ ’সাহাব’ বা মেঘখণ্ড। তিনি বলেনঃ মুয্‌ন নয় কি? তারা বলেনঃ আমরা মুয্‌নও বলি। এরপর জিজ্ঞাসা করেনঃ আনান নয় কি? তারা বলেনঃ আমরা আনানও বলি। আবূ দাঊদ বলেনঃ আনান সম্পর্কিত বর্ণনাটি তেমন জোরাল নয়। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ আসমান ও যমীনের মাঝে দূরত্ব কতটুকু? তারা বলেনঃ আমরা জানি না। তখন তিনি বলেনঃ এর দূরত্ব হলো একাত্তর, বাহাত্তর বা তিয়াত্তর বছরের রাস্তার সমান। এর সমান দূরত্বে দ্বিতীয় আসমান অবস্থিত। আর এভাবে তিনি সাত আসমানের দূরত্বের বর্ণনা দেন। এরপর তিনি বলেনঃ সাত আসমানের উপর একটা সমুদ্র আছে, যার উপর ও নীচের দূরত্ব হলো, এক আসমান থেকে অপর আসমানের সমান। এর উপর আটটি বকরি আছে, যাদের পায়ের খুর ও কাধের দূরত্ব হলো এক আসমান থেকে অপর আসমানের সমান। এদের পিঠের উপর আল্লাহ্‌ তা’আলার আরশ অবস্থিত, যার উপর ও নীচের দূরত্ব হলো, এক আসমান থেকে অপর আসমান পর্যন্ত। মহান আল্লাহ্‌ এর উপর অবস্থান করেন।

ছবি বানান