দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৬৫
মুহাম্মাদ ইবনু উছমান .... আবূ হুমায়েদ (রাঃ) অথবা আবূ উসায়েদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ কালে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর সালাম, পাঠাবে, অতঃপর এই দুআ পড়বে, (اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ) “আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমতিকা” “ইয়া আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও”। অতঃপর যখন কেউ মসজিদ হতে বের হবে তখন এই দুআ পাঠ করবেঃاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ “আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক” “ইয়া আল্লাহ! আমি তোমার করুণা কামনা করি”- ।