দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৫৩
একদা তিনি এ আয়াত পড়তে থাকেন এবং বলতে থাকেনঃ আল্লাহ্ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতের মাল তার মালিকের কাছে ফিরিয়ে দিতে .... কেননা, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মধ্যম আংগুল কানের উপর এবং শাহাদাত আংগুল চোখের উপর রাখেন। আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ আয়াত পাঠ করতেনঃ তখন তিনি তাঁর আঙ্গুল কানে ও চোখে রাখতেন। মাক্রী (রহঃ) বলেনঃ এ বক্তব্যটি জাহমীয়া সম্প্রদায়ের মতবাদ খণ্ডনকারী।