দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৫৬
মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... আবূ রাযীন (রহঃ) বলেনঃ মূসা আকীলী (রহঃ) বলেছেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিঃ কিয়ামতের দিন সবাই কি তার রবকে দেখবে? এর উদাহরণ কিরূপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবূ রাযীন! তোমরা সবাই কি চাঁদকে দেখতে পাও না? তিনি বলেনঃ পূর্ণিমার রাতের চাঁদকে দেখতে পায় না? তিনি বলেনঃ পূর্ণিমার রাতের চাঁদকে! এরপর দু’জন রাবী একত্র হয়ে বর্ণনা করেন, আমরা বলিঃ হ্যাঁ। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তো মহান। এরপর আবূ রাযীন (রহঃ) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ চাঁদ তো তাঁরই সৃষ্ট একটি বস্তু, (তা যখন দেখতে পাও), তখন মহান আল্লাহ্র শান তো অনেক বড়,