দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৫৯
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে অবস্থানকালে লোকদের কাছে উপস্থিত হয়ে বলেনঃ তোমাদের মাঝে এমন কেউ আছে কি, যে আমাকে আমার কাওম কুরায়শদের কাছে নিয়ে যেতে পারে? কেননা, কুরায়শরা আমার রবের কথা মানুষের কাছে পৌছাতে বাধার সৃষ্টি করছে।