আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৬৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ্ যখন জান্নাত সৃষ্টি করেন, তখন জিবরীল (আঃ)-কে বলেনঃ যাও জান্নাত দেখে এসো। তিনি জান্নাত দেখে এসে বলেনঃ হে আমার রব! যে কেউ এ জান্নাতের কথা শোনবে, সে এতে প্রবেশের আকাংক্ষা করবে। এরপর আল্লাহ্ জান্নাতকে কিছু কঠিন ও মুশকিল আমল দিয়ে আচ্ছাদিত করেন এবং বলেনঃ হে জিবরীল! এখন গিয়ে তা দেখে এসো। জিবরীল (আঃ) তা দেখে এসে বলবেঃ হে আমার রব! তোমার ’ইজ্জতের কসম’! আমার ভয় হচ্ছে, এখন হয়তো আর কেউ সেখানে প্রবেশ করতে সক্ষম হবে না। এরপর আল্লাহ্ জাহান্নাম সৃষ্টি করার পর জিবরাঈল (আঃ)-কে বলেনঃ হে জিবরীল! সেখানে যাও এবং দেখে এসো। জিবরীল (আঃ) তা দেখে এসে বলেনঃ হে আমার রব! আপনার ’ইজ্জতের কসম’! যারা এর অবস্থা শোনবে, তারা কেউ-ই সেখানে যেতে চাবে না। এরপর আল্লাহ্ শাহয়াত (কুরিপু) দিয়ে তাকে ঢেকে দেন এবং বলেনঃ হে জিবরীল! এখন সেখানে যাও এবং দেখে এসো। জিবরীল (আঃ) তা দেখে এসে বলেনঃ হে আমার রব! আপনার ইজ্জতের কসম! এখন আমার ভয় হচ্ছে যে, হয়তো সব লোক এতে প্রবেশ করবে।