আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৭৪
তিনি বলেনঃ আমি আবূ বারযা (রাঃ)-কে উবায়দুল্লাহ ইবন যিয়াদ (রহঃ) এর কাছে যেতে দেখি। এরপর আমার কাছে মুসলিম নামে এক ব্যক্তি, যিনি সেখানে উপস্থিত ছিলেন, বলেনঃ উবায়দুল্লাহ ইবন যিয়াদ (রহঃ) আবূ বারযা (রাঃ)-কে দেখে বলেনঃ দেখ! তোমাদের এ মুহাম্মদী (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী) মোটা পা বিশিষ্ট। একথা শুনে আবূ বারযা (রাঃ) বুঝতে পারেন যে (ইবন যিয়াদ ঘৃণাভরে এরূপ উক্তি করছে।) তখন তিনি বলেনঃ আমি এরূপ খেয়াল করিনি যে, আমি এরূপ লোকদের সাথে অবস্থান করবো, যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী হওয়ার জন্য দোষারূপ করবে। একথা শুনে উবায়দুল্লাহ ইবন যিয়াদ বলেনঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সোহবত তো আপনার জন্য গৌরবের বিষয়, এটা কোন দোষের ব্যাপার নয়। এরপর তিনি বলেনঃ আমি আপনাকে এ জন্য ডেকেছি যে, আমি আপনার কাছে হাওয-কাওছার সম্পর্কে জিজ্ঞাসা করবো। আপনি কি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছেন? আবূ বারযা বলেনঃ হ্যাঁ, শুনেছি। এক, দুই, তিন, চার বা পাঁচবার নয়, বরং বহুবার শুনেছি। আর যে ব্যক্তি এ কথাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ্ তাকে সে হাওযের পানি পান করাবেন না। এরপর তিনি সেখানে থেকে বাগান্বিত হয়ে বেরিয়ে আসেন।