Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৭৭

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

মুহাম্মদ ইবন সুলায়মান (রহঃ) .... আবদুল ওয়াহাব (রহঃ) উপরোক্ত সনদে হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ যখন কোন ব্যক্তিকে কবরে রাখা হয় এবং লোকেরা তাকে দাফন করে ফিরে আসে, আর সে তাদের জুতার শব্দও শুনতে পায়; সে সময় তার কাছে দু’জন ফেরেশতা এসে প্রশ্ন করে। এরপর পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে, যাতে কাফির ও মুনাফিক শব্দের উল্লেখ আছে। এরপর দু’জন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে। এখানে মুনাফিক শব্দটি অতিরিক্ত বর্ণিত হয়েছে। রাবী আরো বলেনঃ সে শব্দ তার আশপাশে যারা থাকে, সবাই শোনে; জিন ও ইনসান ব্যতীত।

ছবি বানান