Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৮২

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

মুখাল্লাদ ইবন খালিদ (রহঃ) .... সালিম (রহঃ) তার পিতা ইবন উমার থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে দাঁড়িয়ে প্রথমে আল্লাহর যথাযথ প্রশংসা করেন। এরপর তিনি দাজ্জালের ব্যাপারে বলেনঃ আমি তোমাদের দাজ্জাল সম্পর্কে ভীতি-প্রদর্শন করছি। আর প্রত্যেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে তার সম্পর্কে সতর্ক করেন। আমি তার সম্পর্কে এমন কথা বলবো, যা পূর্ববর্তী কোন নবীরা তাদের উম্মাতের কাছে বলেননি। জেনে রাখ! সে হবে কানা ;আর তোমাদের রব কানা নন।

ছবি বানান