দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬৮৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অতিসত্ত্বর তোমাদের উপর এমন শাসক নিযুক্ত হবে যার- কাজকর্ম ভাল হবে এবং মন্দও হবে। সে সময় যে ব্যক্তি তার মন্দ-কাজের প্রতিবাদ মুখ দিয়ে করবে, সে দোষমুক্ত হবে। আর যে ব্যক্তি তা অন্তর দিয়ে ঘৃণা করবে, সে ও দোষমুক্ত হবে; আর যে ব্যক্তি তার কাজ-কর্মকে অস্বীকার করবে, সে নাজাত প্রাপ্ত হবে। পক্ষান্তরে, যে ব্যক্তি তার অনুসরণ করবে, সে ক্ষতিগ্রস্ত হবে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমরা কি তাদের হত্যা করবো না? তিনি বলেনঃ না, যতক্ষণ তারা সালাত আদায় করতে থাকবে।