দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪৭১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যতক্ষণ কোন বান্দা মসজিদে নামাযের জন্য অপেক্ষা করবে, ততক্ষগ সে নামাযী হিসেবে গণ্য হবে। ঐ ব্যক্তির উযূ (ওজু/অজু/অযু) নষ্ট না হওয়া বা ঘরে প্রত্যাবর্তন না করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য এইরূপ দুআ করতে থাকেঃ “ইয়া আল্লাহ্! তাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ্! তাঁর উপর তোমার রহমত নাযিল কর।” আবূ হুরায়রা (রাঃ)-কে 'হাদাছুন' এর অর্থ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যদি পায়খানার রাস্তা দিয়ে আস্তে বায়ু নির্গত হয়। (ঐ)।