দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭১৪
তিনি বলেনঃ একদা এমন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়, যার শরীরে হলুদ রঙের চিহ্ন ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অভ্যাস এরূপ ছিল যে, তিনি কারো সামনে এরূপ কোন কথা বলতেন না, যাতে সে তা খারাপ মনে করে। এরপর সে ব্যক্তি তাঁর নিকট থেকে চলে যাওয়ার পর তিনি বলেনঃ যদি তোমরা সে ব্যক্তিকে তার দেহ থেকে হলুদ রং মুছে ফেলতে বলতে, তবে খুবই ভাল হতো।