দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭১৬
তিনি বলেনঃ একদা এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হওয়ার অনুমতি চাইলে, তিনি বলেনঃ সে খারাপ বংশের লোক। এরপর তিনি বলেনঃ তাকে আসতে দাও। সে ব্যক্তি ভিতরে প্রবেশ করলে তিনি তার সাথে নরম-ভদ্র ব্যবহার করেন। তখন আইশা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তার সাথে ভদ্র ব্যবহার করলেন, অথচ ইতোপূর্বে আপনি তার সম্পর্কে এরূপ উক্তি করলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামতের দিন সে ব্যক্তি আল্লাহ্র কাছে অধিক ঘৃণিত হবে, যার দুর্ব্যবহারের কারণে লোকজন তার সাথে মেলামেশা পরিত্যাগ করে।