Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭১৯

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেনঃ একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার জন্য অনুমতি চাইলে, তিনি বলেনঃ সে খারাপ বংশের লোক। এরপর সে ব্যক্তি প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উত্তম ব্যবহার করেন এবং কথাবার্তা বলেন। সে ব্যক্তি চলে যাওয়ার পর আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! সে ব্যক্তি অনুমতি চাইলে আপনি বলেন, সে খারাপ বংশের লোক, আর সে প্রবেশ করলে আপনি তার সাথে সদ্ব্যবহার করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আইশা! কর্কশভাষী দুষ্টু লোককে আল্লাহ্‌ পসন্দ করেন না।

ছবি বানান