Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭২১

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

তিনি বলেনঃ একদিন আমি ইমরান ইবন হুসায়ন (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম, আর তখন সেখানে বাশীর ইবন কা’ব (রাঃ) ও উপস্থিত ছিলেন। এ সময় ইমরান (রাঃ) হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শরমের সবটুকুই ভাল অথবা লজ্জার সবই উত্তম। তখন বশীর ইবন কা’ব (রাঃ) বলেনঃ আমি কোন কিতাবে পেয়েছি যে, এক ধরনের লজ্জা শাস্তি ও সম্মান স্বরূপ এবং কিছু লজ্জা দুর্বলতা ও অক্ষমতার পরিচায়ক। ইমরান (রাঃ) এ হাদীছ আবার উল্লেখ করলে বাশীর (রাঃ)ও তার কথা পুনরায় বলেন। তখন ইমরান (রাঃ) এত রাগান্বিত হন যে, তার চোখ লাল হয়ে যায়। এরপর তিনি বলেনঃ তুমি কি বুঝ না, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীছ বর্ণনা করছি, আর তুমি এক কিতাবের কথা উল্লেখ করছো? রাবী বলেনঃ এ অবস্থা দেখে আমি ইমরান -কে বলিঃ হে আবূ নুজায়দ! শান্ত হন, শান্ত হন।

ছবি বানান