দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৩১
তিনি বলেনঃ আমার পিতা বলেছেনঃ আমি বনূ আমিরের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাযির হয়ে বলিঃ আপনি আমাদের নেতা। জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সায়্যেদ বা নেতা তো একমাত্র আল্লাহ্ তা’আলা। তখন তারা বলেঃ আপনি আমাদের মাঝে সব চাইতে উত্তম ব্যক্তি। তিনি বলেনঃ তোমরা আমাকে যা বলে থাক অর্থাৎ নবী বা রাসূল তা বলবে। আর এরূপ যেন না হয় যে, শয়তান তোমাদের উকিল বানিয়ে নেয়।