দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৫২
মুসলিম ইবন ইবরাহীম (রহঃ) .... সাঈদ ইবন আবুল হাসান (রহঃ) বলেনঃ একবার আবূ বকরা (রাঃ) সাক্ষী দেয়ার জন্য আমাদের কাছে আসেন। তখন এক ব্যক্তি তাকে জায়গা দেয়ার জন্য নিজের স্থান থেকে উঠলে, আবূ বকরা সেখানে বসতে অস্বীকার করেন এবং বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এরূপ করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এও নিষেধ করেছেন যে, কোন ব্যক্তি যেন এমন কোন কাপড় দিয়ে হাত না মুছে, যা তাকে সেজন্য দেয়া হয়নি।