Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৫৪

প্রায় ১ মিনিট · ১২৩ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন পাঠকারী মু’মিনের তুলনা ঐ কমলালেবুর মত- যার সুঘ্রাণ আছে এবং খেতে মিষ্টি। আর যে কুরআন পাঠ করে না, সে মু’মিনের উদাহরণ ঐ খেজুরের মত, যা খেতে সুস্বাদু, তবে তাতে কোন সুঘ্রাণ নেই। আর গুনাহগার ব্যক্তির কুরআন পাঠের তুলনা ঐ সুগন্ধি ঘাসের ন্যায়, যার স্বাদ তিক্ত এবং যে গুনাহগার ব্যক্তি কুরআন পাঠ করে না, সে ঐ তিক্ত গাছের ন্যায় যা বিস্বাদ এবং তাতে কোন ঘ্রাণও নেই। আর যা ভাল লোকের সোহবতের তুলনা ঐ আতর বিক্রেতার মত, যদি তুমি তার থেকে কিছু না পাও, তবে আতরের খোশবু অবশ্যই পাবে। পক্ষান্তরে, খারাপ লোকের সোহবত- ঐ চুলার ন্যায়, যার কাল রং থেকে বাঁচা গেলেও তার ধোঁয়া অবশ্যই তোমাকে কষ্ট দেবে।

ছবি বানান