দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৬১
তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে শুনতে পাই যে, লোকেরা আমার সম্পর্কে আলোচনা করছে এবং আমার প্রশংসা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তার সম্পর্কে তোমাদের চাইতে অধিক অবগত। তখন আমি বলিঃ আমার বাপ-মা আপনার জন্য উৎসর্গ হোক! আপনি ঠিকই বলেছেন। আপনি আমার উত্তম সাথী ছিলেন। আপনি আমার সাথে কোন দিন মারামারি এবং ঝগড়া-ফ্যাসাদ করেন নি।