দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৮১
তিনি বলেনঃ এমন কয়েকটি বাক্য আছে, যদি কেউ তা মজলিস থেকে উঠার সময় তিনবার পড়ে, তবে তা সে ব্যক্তির জন্য ঐ মজলিসের কাফফারা স্বরূপ হয়ে যায়, আর যে ব্যক্তি তা কোন ভাল মজলিসে বা যিকিরের মজলিসে পড়বে, তা সে ব্যক্তির জন্য মোহর বা সিল স্বরূপ হবে, যা কাগজের বা কিতাবের উপর দেয়া হয়। সেগুলো হলোঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বি-হামদিকা, লা-ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া-আতুবু ইলায়কা।