Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৭৮৩

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিস থেকে উঠার ইচ্ছা করতেন, তখন তিনি এ দু’আ পাঠ করতেনঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বি-হামদিকা, আশহাদু আন লা-ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া- আতুবু ইলায়কা। তখন এক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এমন দু’আ পাঠ করলেনঃ যা ইতোপূর্বে আর কখনো পাঠ করেন নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ দু’আ হলো মজলিসের কথাবার্তার ভুল-ত্রুটির জন্য কাফফারা স্বরূপ।

ছবি বানান